ময়মনসিংহের ঘাগড়া ইউনিয়নে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ | ৫:৫৩ অপরাহ্ণ

ময়মনসিংহের ঘাগড়া ইউনিয়নে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন
apps

ময়মনসিংহয়ের ১১ নং ঘাগড়া ইউনিয়ন পরিষদে গত ২৮ মার্চ রোজ রবিবার সকালে মহামারী করোনা ভাইরাস (কোভিড ১৯) এর টিকাদান কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন ১১ নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান সরকার (সাজু)।

পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে ময়মনসিংহ সদর উপজেলার স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহজাহান কবির, ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া উপস্বাস্হ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ শারমীন জাহান, ইউনিয়ন পরিষদের মেম্বার গণ, কর্মকর্তাগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

টিকাদান কর্মসূচির আয়োজনে ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় এবং কর্মসূচির সহযোগিতায় ছিল ১১ নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ ও ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ, ময়মনসিংহ।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-৩০

Development by: webnewsdesign.com