ময়মনসিংহকে পরিছন্ন রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে মসিক বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ

সোমবার, ১৫ মার্চ ২০২১ | ৬:৪৯ অপরাহ্ণ

ময়মনসিংহকে পরিছন্ন রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে মসিক বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ
apps

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র নির্দেশনায় মসিক ব্যবস্হাপনা কর্মকর্তা মহব্বত আলী ও কর্মচারীদের দিনরাত পরিশ্রমে বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন নগরীতে রুপান্তর হতে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সবার প্রিয় মুখ, নিষ্ঠাবান ও কথায় নয় কাজে বিশ্বাসী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু এবং মসিক প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব আরিফুর রহমানের নির্দেশনায় ময়মনসিংহ নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ও নিজের যোগ্যতা প্রমাণ করতে কঠোর প্ররিশ্রম করে যাচ্ছে মসিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহব্বত আলী।

জানা যায় যে, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহব্বত আলীর নেতৃত্বে পরিচ্ছন্ন কর্মীরা নগরীকে নিয়মিত পরিচ্ছন্ন রাখতে দিনরাত কাজ করে যাচ্ছে। ইতি মধ্যেই বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নিয়মিত কাজের ফলে শহরের প্রধান ডাম্পিং স্টেশন ময়লাকান্দা সেজে ওঠেছে নতুন সাজে, নেই আগের মতো ময়লার পঁচাগন্ধ, মানুষ আর আগের মত ময়লার গন্ধে নাক চেপে ধরে না, নেই রাস্তার পাশে ময়লার ছড়াছড়ি বা স্তুপ।
এ ব্যাপরে মসিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহব্বত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ময়মনসিংহ নগরীটা আমাদের নিজের ঘরের মতো, তাই ঘরকে সুন্দর যেমন রাখি তেমনি নিজের দায়িত্ব পালনের মাধ্যমে নিজের শহরটাকেও পরিচ্ছন্ন রাখতে মেয়র মহোদয়ের নির্দেশে নিয়মিত কাজ যাচ্ছি। সবার সহযোগিতায় থাকলে মেয়র মহোদয়কে আমরা স্বপ্নের পরিচ্ছন্ন ময়মনসিংহ উপহার দিতে পারব।

Development by: webnewsdesign.com