খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে ঢুকে পড়া একটি বন বিড়ালকে ফাঁদ পেতে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধার দিকে গোমড়া এলাকার কাজী বাড়ি থেকে ১৬ কেজি ওজনের বন বিড়ালটি আটক করা হয়।
বন বিড়ালটি বাগান থেকে লোকালয়ে এসে কাজী রায়হানের কয়েকটি কোয়েল পাখির ফার্মে উত্তক্ত করতে থাকে।
কাজী রায়হান কৌশলে বন বিড়ালটিকে একটি খাঁচায় বন্দি করতে সক্ষম হন।
খবর পেয়ে বন্যপ্রানী ব্যবস্তাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ মৌলভীবাজার কর্মকর্তারা বিড়ালটিকে উদ্ধার করে বন সংরক্ষন কেন্দ্রে নিয়ে যান।
Development by: webnewsdesign.com