রবিবার ২৮ মার্চ দুপুর ১২টায় বারো দিনব্যাপী (১৭-২৮ মার্চ ২০২১) স্বাধীনতা উৎসবের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজনে ১ হাজার ছাত্র-ছাত্রীকে সংযুক্ত করে জুম কনফারেন্সিং অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট বিভাগীয় কমিশনার এনডিসি মোঃ মশিউর রহমান । এ সময় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ।
কনফারেন্সিং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানা , অনুষ্ঠানে “রূপকল্প ২০৪১ সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ” শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোছাঃ মলি আক্তার, মোঃ বেলায়েত হোসেন ও ফয়সাল মাহমুদ ফুয়াদ।
Development by: webnewsdesign.com