মৌলভীবাজার জেলা পরিষদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২ জন

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ | ১:৪৭ অপরাহ্ণ

মৌলভীবাজার জেলা পরিষদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২ জন
apps

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষঅবধি আসম্ন ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য মৌলভীবাজার জেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন দু’জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিছবাহুর রহমান বিকেল ৩ টায় এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি,সাবেক ব্রিটিশ কাউন্সিলর এম.এ রহিম (সিআইপি)বিকেল ৪ টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৬ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের একটি সূত্রে জানা গেছে, আগামী ৩ অক্টোবর এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এম এ রহিমকে যাতে বসানো যায় এব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়া হবে বলে জানা গেছে। এদিকে মৌলভীবাজার জেলার ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট (নির্বাচকমন্ডলীর সদস্য) ভোটার ৯৫৬জন। জেলার ৭টি উপজেলার ১৫টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে ২০ অক্টোবর ভোটাররা তাদের ভোট প্রদান করবেন।

এখানে উল্লেখ্য যে, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা,সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান রাজনিতিবিদ ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ্ব আজিজুর রহমান গত ১৮আগষ্ট মঙ্গলবার রাত আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফলে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শুন্য হয়।

Development by: webnewsdesign.com