মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে রমা কান্ত দাস গুপ্ত সভাপতি ও মো মাহববুবুল আলম রুহেল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বৃহষ্পতিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে তাদের বিজয়ী ঘোষণা করে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন।
২০২০ সালের বার্ষিক নির্বাচনে ৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১১ জন আইনজীবী প্রার্থী। বৃহষ্পতিবার সন্ধ্যার দিকে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ।নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার ।
ঘোষিত ফলাফল অনুযায়ী রমা কান্ত দাস গুপ্ত সভাপতি ১৩৮ ভোট , সহ সভাপতি মামুনুর রশিদ ১৭৭ ভোট, মো মাহববুবুল আলম রুহেল সম্পাদক ১৬৪ ভোট, সহ সম্পাদক দিপক ধর ২০১ ভোট পেয়ে নির্বাচিত হন।
বিনা প্রতিধন্ধিতায় নির্বাচিত হন লাইব্রেরী সম্পাদক এডভোকেট অনিরুদ্ধ চক্রবর্তী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম, সদস্য- এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট নিয়ামূল হক, এডভোকেট আব্দুস সালাম, এডভোকেট সালেহ আহমদ রিপন, এডভোকেট হেলাল খান।
এছাড়া নির্বাচনে সভাপতি প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট আজাদ ১০৭ ভোট, এডভোকেট কামাল ১১১ ভোট, সহ সভাপতি প্রতিদ্বন্দ্বিতায় কাজল দেবনাথ ১৬৪ ভোট, সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট আব্দুল খালিক ১৫৯ ভোট, ও এডভোকেট দেলোয়ার হোসেন ৩৪ ভোট, যুগ্ম সম্পাদক প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট জাহাঙ্গীর ১১৫ ভোট ,এডভোকেট হারুন ৩৯ ভোট পেয়েছেন।
Development by: webnewsdesign.com