মৌলভীবাজারে সাংবাদিকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | ৫:১৭ অপরাহ্ণ

মৌলভীবাজারে সাংবাদিকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
apps

মৌলভীবাজার প্রেসক্লাবে শুরু হয়েছে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) কর্তৃক তিনদিনব‍্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ। সোমবার (১৬ নভেম্বর) সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম।

তিনদিনব‍্যাপী প্রশিক্ষণে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, রিপোর্টিংয়ে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয়, অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ে সংজ্ঞা, প্রকৃতি ও বৈশিষ্ট্য, সাংবাদিকতার নীতিমালা ও আইন, সংবাদপত্রের ভাষা ও সাংবাদিকতার একাল সেকাল ইত‍্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

পিআইবির প্রশিক্ষক শাহ আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত। যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু প্রথমদিন প্রশিক্ষণ শুরু করেন।

উক্ত প্রশিক্ষণে মৌলভীবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

Development by: webnewsdesign.com