মাস্ক পরিধান নিশ্চিত করতে মৌলভীবাজার জেলায় মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে টানা মোবাইল কোর্ট পরিচালনা কর্মসূচির সপ্তমদিনে জেলা শহর ও সকল উপজেলায় একযোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ১২৭ জনকে বিশ হাজার একশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে (২৮ নভেম্বর) শনিবার মৌলভীবাজার জেলা শহরে একযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
মৌলভীবাজার জেলা ও উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
Development by: webnewsdesign.com