মৌলভীবাজারে মাদক কারবারি মামুন গ্রেফতার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | ৬:৪৬ অপরাহ্ণ

মৌলভীবাজারে মাদক কারবারি মামুন গ্রেফতার
apps

মৌলভীবাজার মডেল থানা পুলিশ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল সোমবার দিবাগত রাত ১১টায় চাঁদনীঘাট ইউপিস্হ পাহাড় বর্ষিজোড়া এলাকার বায়তুস সালাম জামে মসজিদের সামনের রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মামুন মিয়া (৩১)’কে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

চিহ্নিত মাদক ব্যবসায়ী মামুন মিয়া সদর উপজেলার বর্ষিজোড়া শ্যামলী রোড এলাকার মোঃ সুফিয়ান মিয়ার ছেলে। গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে এসআই নাফিজ সাদিক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এজাহার দায়ের করেছেন।

উল্লেখ্য যে, মাদক ব্যবসায়ী মামুনের নামে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

Development by: webnewsdesign.com