মৌলভীবাজারে মনু নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

রবিবার, ১৮ অক্টোবর ২০২০ | ৫:২৭ অপরাহ্ণ

মৌলভীবাজারে মনু নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু
apps

প্রায় ২০ ঘন্টা পর মৌলভীবাজারের মনু নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার দুর্লভপুর খেয়াঘাট এলাকার মনু নদী থেকে সুধাংশু সোম (৬৫) এর লাশ উদ্ধার করে ডুবুরীরা।

জানা যায়, শনিবার ১৭ অক্টোবর সকাল ১২ টায় শহরতলীর সৈয়ারপুর শ্বশানঘাট এলাকায় মনু নদীতে গোসল করতে নামেন সুধাংশু সোম। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম উদ্ধার অভিযানে নামে। সারাদিন অভিযানের পর সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করে পরদিন সকালে দুর্লভপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরীরা।

সুধাংশু সোম সদর উপজেলার কাগাবলা এলাকার বাসিন্দা। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

Development by: webnewsdesign.com