নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাতটি মামলায় ২০ হাজার ৫শ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার তত্ত্বাবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য তদারকি করতে জেলা শহরের পশ্চিমবাজার এলাকায় জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় পিঁয়াজ ও চাউলের বাজারমূল্য যাচাই করা হয় এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ক্রয় ও বিক্রয় রশিদের কপি যথাযথভাবে সংরক্ষণ না করা, পণ্য বিক্রিতে অতিরিক্ত লাভ করা ইত্যাদি অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় মোট সাতটি মামলায় ২০হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
Development by: webnewsdesign.com