মৌলভীবাজারে বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির দিনব্যাপী প্রশক্ষিণ কর্মশালা সম্পন্ন

শুক্রবার, ০২ অক্টোবর ২০২০ | ৫:৪৬ অপরাহ্ণ

মৌলভীবাজারে বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির দিনব্যাপী প্রশক্ষিণ কর্মশালা সম্পন্ন
apps

“মানবতার সেবায় এক অকুতোভয় কাণ্ডারি সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দীন (রহঃ) ইসলামী সোসাইটি “

শেখ বোরহান উদ্দীন (রহঃ) ইসলামী সোসাইটি কর্তৃক আয়োজিত দিনব্যাপী কোভিড-১৯ আক্রান্ত মৃতব্যক্তিদের দাফন-কাফন ও সৎকার টীমের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার জেলা কার্যালয়ের কনফারেন্স হলেরুমে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির তপু এবং দফতর সচিব সিরাজুল হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালা উপস্থিত থেকে উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তৌহিদুল আলম, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মৌলভীবাজার সদর সার্কেল জিয়াউর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি শোয়েব, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার এর সভাপতি খালেদ চৌধুরী।

প্রশিক্ষণ কর্মশালায় স্বাস্থ্যবিধি এবং সরকারী বিধিনিষেধ এর ওপর প্রশিক্ষণ প্রদান করেন মৌলভীবাজার এর সিভিল সার্জন ডা. তৌহিদুল আলম। এসময় ব্রিটেন থেকে সংগঠনের চীফ প্রেট্টন মোঃ মকিস মনসুর এক অডিও বার্তার মাধ্যমে সকলের প্রতি শুভেচ্ছা জানান।

ইসলাম ধর্মের ধর্মীয় রীতিনীতির ওপর দাফন-কাফন কার্যক্রম সম্পাদনের ওপর প্রশিক্ষণ প্রদান করেন মৌলভীবাজার শহরের দেওয়ানী মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব সৈয়দ মুহিত উদ্দীন।

এবং হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় রীতিনীতি মোতাবেক লাশ সৎকারের ওপর প্রশিক্ষণ প্রদান করেন কেতখী রঞ্জন ভট্টাচার্য এবং বেনিমাধব চক্রবর্তী।

সংঘঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ কামরুল হাসান, মহাসচিব মিজানুর রহমান রাসেল, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, , প্রচার ও প্রকাশনা সচিব দুলাল হোসাইন জুমান, যুগ্ম-দফতর সচিব এস এম বশির আহমদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য সুহেল আহমদ,জেলাব্যাপি মেধা যাচাই পরীক্ষার নির্বাহী পরিচালক সার্বিক মোঃ আতাউর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক , জুবায়ের আহমদ জুবেল, নির্বাহী পরিচালক সুহিন উদ্দীন, উমর ফারুক নাঈম, মহন দেব, রাজন দাশ রাজ, কে এম শাহজানুর রহমান, এস এন সাকিব, মোনাঈদ আহমদ মুন্না, রনি আহমদ, আদনান ইমন, বিশ্বজিৎ, মামুন আহমদ শান্ত, সবুজ আহমদ,মাহফুজ আহমদ, এম হাবিবুর রহমান হাবিব।

দাফন-কাফন ও সৎকার টিমের টিম প্রধান আশরাফুল খান রুহেল, টিম সমন্বয়ক ডা. মামুনুর রশীদ, সাঈদুল ইসলাম মান্না, জুড়ি উপজেলার টিম লিডার মনিরুল ইসলাম, সহকারী টিম লিডার অমিত আল হাসান, টিম মেম্বার আব্দুল কাইয়ুম, কামরুল হোসেন পলাশ, শাকিল আহমদ, বড়লেখা উপজেলার , সহকারী টিম লিডার ফরহাদ আহমদ ফাহিম, কুলাউড়া উপজেলার টিম লিডার রুমেল আহমদ চৌধুরী, রাজনগর উপজেলার টিম লিডার আব্দুল মুত্তাকিন শিপলু, শ্রীমঙ্গল উপজেলার টিম লিডার ইয়াসিন তালুকদার, সহকারী টিম লিডার শাহেদ আহমদ টিম মেম্বার নাজমুল ইসলাম চৌধুরী প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন,

মার্চে যখন এই কোভিড ভাইরাস বাংলাদেশে প্রথম আক্রমণ করে তখন সরকার প্রশাসনসহ সকল ক্ষেত্রেই এর প্রতিকারে কার্যকরী প্রস্তুতি ব্যবস্থা ছিলো না। কারণ ভাইরাসটি সম্পূর্ণ অপরিচিত তাই এর প্রতিকারে কারো কোনো পূর্ব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ ছিলো না। কিন্তু এই মহামারি যখন তীব্রভাবে আমাদের দেশে সংক্রমণ শুরু করে তখন নিজের জীবনের মায়া ত্যাগ করে এই ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নামে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন যার মধ্যে শেখ বোরহান উদ্দীন (রহঃ) ইসলামী সোসাইটি অন্যতম।

মানুষ যখন করোনার কারণে অসহায় হয়ে পরে তখন শেখ বোরহান উদ্দীন (রহঃ) ইসলামী সোসাইটি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন রকম মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায়দের পাশে এসে দাঁড়ায়। কোভিড আক্রান্ত মৃত পিতার লাশ থেকে যখন পুত্র পালাতে থাকে, পুত্রের লাশ যখন পিতা দাফন করতে অনিহা প্রকাশ করে ঠিক সেই সময়ে পূর্ব প্রশিক্ষণ ছাড়াই শেখ বোরহান উদ্দীন (রহঃ) ইসলামী সোসাইটির কর্মীবৃন্দ নিজের জীবনের মায়া ত্যাগ করে এসব কোভিড আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ দাফন-কাফন এবং সৎকার কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করে এবং মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলায় তাদের টিম গঠন করে এসব কাজ পরিচালনা করে।

যা এই সংগঠনের জন্য ভূয়সী প্রশংসামূখর। এসময় তিনি এই সংগঠনের সফলতা কামনা করে আগামীতে এই সংগঠনের সকল কল্যাণমূলক কাজে জেলা প্রশাসন এর পক্ষ থেকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

Development by: webnewsdesign.com