ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

মৌলভীবাজারে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো দুই স্কুলছাত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০   ২৯০ বার পঠিত
মৌলভীবাজারে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো দুই স্কুলছাত্রী

 মৌলভীবাজারের কমলগঞ্জের কালেঙ্গায় এক দিনে দুইটি বাল্য বিয়ে বন্ধ করলো পুলিশ। পুলিশ আসার খবরে একটি বিবাহ অনুষ্ঠান হতে বর পালিয়ে যায় এবং অপরটিতে বর যাত্রীরা মধ্য রাস্তা হতে চলে যায়। দুজনই কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
শুক্রবার ২৪ জানুয়ারী রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে  এ ঘটনাটি ঘটে।
কমলগঞ্জ থানার এএসআই ও সংশ্লিস্ট ইউনিয়ন বিট অফিসার আব্দুল হামিদ ও তোফায়েল আহমেদ জানান, শুক্রবার উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে খলিল মিয়ার মেয়ে কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রিতা বেগম (১৪) ও একই গ্রামের আলমগীর মিয়ার মেয়ে দশম শ্রেণীর ছাত্রী আখলিমা বেগম (১৫) একই দিনে বিয়ের আয়োজন করা হয়।
 বাল্য বিয়ের এই খবর এলাকাবাসীর মাধ্যমে কমলগঞ্জ থানায় পৌঁছিলে ওসি আরিফুর রহমানের নির্দেশে দুই বিয়ে বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন। তখন বিয়ে বাড়িতে বরপক্ষ ছিলো না। পুলিশ আসার খবর পেয়েই উভয় বাড়ি হতে বর যাত্রী দ্রুত সরে পড়েন। পন্ড হয় বাল্য বিয়ে। রক্ষা পায় দুই স্কুল ছাত্রী। পূর্ণ বয়স না হলে বিয়ে দেবেন না মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর দেন অভিভাবকরা।
পুলিশ আসার খবর পেয়ে এলাকার আলোচিত ভুয়া কাজী কেরামত আলী ওরফে কেটিয়া মোল্লা আত্মগোপন করে কালেঙ্গা বাজারে অবস্থান করলে-ও পুলিশকে এলাকার বাহিরে আছেন বলে জানান।
এলাকাবাসী জানান, এরকম আগেও পুলিশের পন্ড করা বিবাহের কন্যাকে রাতে বরের বাড়ি পাঠিয়ে দেয় একটি চক্র। এবার তা হয় কিনা তা দেখার বিষয়। কালেঙ্গা গ্রামে বিগত সময়ে অনেক বাল্য বিবাহ অনুষ্ঠিত হয়েছে ভুয়া কাজি কেরামত আলীর মাধ্যমে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আরিফুর রহমান বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। আগামীতে তা অব্যাহত থাকবে।
Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa