ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারে বখাটে ৩ কিশোরকে শাস্তি প্রদান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   ৩৮৯ বার পঠিত
মৌলভীবাজারে বখাটে ৩ কিশোরকে শাস্তি প্রদান

মৌলভীবাজারের জুড়ীতে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে সালিশের মাধ্যমে তিন কিশোরকে চুল কেটে দিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সালিশকারীরা। এর আগে স্কুলছাত্রীকে উত্যক্তের বিষয়ে জায়ফর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার প্রার্থী হন তার স্বজনরা।

বুধবার (১ জানুয়ারি) জায়ফর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজার সভাপতিত্বে সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য জাকির আহমদ কালা, ইউপি সদস্য আব্দুল খালিক, সিরাজুল ইসলাম, ফয়জুল ইসলাম ছোটকালা, মহিলা সদস্য আফিয়া বেগম, রুসনা বেগম প্রমুখ।

সালিশ সূত্রে জানা যায়, জুড়ী স্কুলের এক ছাত্রীকে প্রতিদিন উত্যক্ত করতেন অভিযুক্ত তিন কিশোর । গত কয়েকদিন আগে ঐ ছাত্রীকে উত্যক্ত করার সময় সে তাদেরকে গালিগালাজ করে। তখন তিন কিশোর ঐ ছাত্রীকে চড়-থাপ্পড় মারেন। এই ঘটনা বাড়িতে জানানোর পর মেয়ের স্বজনরা বাদী হয়ে স্থানীয় জায়ফর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার প্রার্থী হন।
এর প্রেক্ষিতে সালিশ বৈঠকে তাদের জন্য এই শাস্তি নির্ধারণ করা হয়। বৈঠকে অভিযুক্তরা স্ট্যাম্পে লিখিত মর্মে ভবিষ্যতে কোনদিন এ রকম কাজ না করার শর্তে মুক্তি চান বলে জানা যায়।

শালিসে তিন অভিযুক্তকে মাথা ন্যাড়া করে শাস্তি দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন জায়ফর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা।
এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সালিশ বিচারে চুল কাটা শাস্তি আইন সঙ্গত নয়। কোনো উত্যক্তের ঘটনা হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ব্যাপারে আমি শুনেছি তাদের অভিভাবকরাই তাদের চুল ছোট করে দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa