মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা অনুযায়ী এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টা হতে সন্ধ্যা ৮টা পর্যন্ত জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূণবীর ও মির্জাপুর ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মির্জাপুর ইউনিয়নে পথসভা আয়োজনে আচরণবিধি লঙ্ঘিত হলে চেয়ারম্যান পদপ্রার্থীকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
অপরদিকে ভূণবীর ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ৫ জন প্রার্থীর ৫ জন এজেন্টকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ২ হাজার টাকা করে সর্বমোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ অনুযায়ী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
মির্জাপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন এবং ভূণবীর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।
Development by: webnewsdesign.com