মৌলভীবাজারের মৌলভী চা বাগানের শেষ প্রান্তে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ
শনিবার (২২) ফেব্রুয়ারী রাত ১১টার দিকে সদর উপজেলার মৌলভী চা বাগানের ৮ নং সেকশন থেকে লাশটি উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে মৌলভীবাজার,কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাসহ তিন উপজেলার মোহনায় খাস ভূমিতে অজ্ঞাত যুবকের মৃতদেহ পরে থাকার সংবাদ পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়। তিনি বলেন, মৃতদেহের পরিচয় শনাক্ত করা না গেলেও ধারণা করা হচ্ছে মৃতদেহটি দু-একদিন আগের হবে।
আরও পড়ুন : মৌলভীবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, চা শ্রমিকরা শনিবার রাতে মৌলভী চাবাগানের ৮নং সেকশন ও মাইজদিহির মধ্যবর্তী সরকারি খাস ভুমিতে অজ্ঞাত যুবকের মৃতদেহ দেখতে পেয়ে বাগান ম্যানেজারকে খবর দেয়া হলে পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
Development by: webnewsdesign.com