মৌলভীবাজারে কুশিয়ারা নদীর পাড়ে অবৈধ স্হাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ৭:২৩ অপরাহ্ণ

মৌলভীবাজারে কুশিয়ারা নদীর পাড়ে অবৈধ স্হাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন
apps

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় কুশিয়ারা নদীর পাাড়ে অবৈধ দখলদারদের কাছ থেকে জমি উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন।

আজ মঙ্গলবার দূপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে এ উচ্ছেদ অভিযান শুরু করে।

এতে কুশিয়ারা নদী প্রতিরক্ষা বাঁধের অন্তত ১৫টি স্থানে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। এই উচ্ছেদে নদীর বাঁধে অবৈধভাবে গড়ে উঠা পাকা দালানকোটাসহ প্রায় ৩৫টি দোকান ঘর গুড়িয়ে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজন ক্ষতিপুরণের দাবি করছেন।

Development by: webnewsdesign.com