মৌলভীবাজারে করোনাকালীন দুর্যোগে সচেতনতার লক্ষ্যে মতবিনিময় সভা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ | ৫:০৯ অপরাহ্ণ

মৌলভীবাজারে করোনাকালীন দুর্যোগে সচেতনতার লক্ষ্যে মতবিনিময় সভা
apps

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ হাসান করোনাকালীন দুর্যোগে মুসল্লীদের মাঝে সচেতনতা জোরদার করণের লক্ষ্যে ইমামগণের সাথে মতবিনিময় করেন। এ মতবিনিময় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. মামুনুর রশীদ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ইমামগণ মসজিদের মাধ্যমে সচেতনতা সৃষ্টি কার্যক্রম জোরদার করা হবে বলে অভিমত ব্যক্ত করেন।

মতবিনিময় শেষে, জেলা প্রশাসক মুসল্লীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করার জন্য ইমামগণকে উৎসাহিত করেন এবং এ উদ্দেশ্যে প্রায় ৫০০০ মাস্ক তিনি মুসল্লীদের মাঝে বিতরণের জন্য উপস্থিত ইমামগণের কাছে হস্তান্তর করেন।

Development by: webnewsdesign.com