মৌলভীবাজারে আমন ধান কর্তন ও নবান্ন উৎসব অনুষ্ঠিত

সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | ৫:৪৬ অপরাহ্ণ

মৌলভীবাজারে আমন ধান কর্তন ও নবান্ন উৎসব অনুষ্ঠিত
apps

জেলা প্রশাসন, মৌলভীবাজার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার (১৬ নভেম্বর) ভোরে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে আমন ধান কর্তন ও নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ধান কাটায় অংশগ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ, কৃষি উদ্যোক্তা,অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Development by: webnewsdesign.com