মৌলভীবাজারের রাজনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

রবিবার, ১৪ মার্চ ২০২১ | ৯:০৮ অপরাহ্ণ

মৌলভীবাজারের রাজনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
apps

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশনা অনুযায়ী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে ১৪ মার্চ রবিবার বিকাল ৪ টা থেকে ৬টা ৩০মিনিট পর্যন্ত মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরদার শাহ বেকারীসহ তিনটি প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ দ্রব্যাদি রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির মতো অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৫৩ ধারায় ৩১ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ৫০ কেজির ১ বস্তা ময়দা, ২ বক্স চকলেট জব্দ ও ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন র‍্যাব -৯ শ্রীমঙ্গল ইউনিটের এর একটি দল।

Development by: webnewsdesign.com