মৌলভীবাজারের বড়লেখায় ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | ৫:৩৪ অপরাহ্ণ

মৌলভীবাজারের বড়লেখায় ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
apps

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের ১৫ মার্চ সোমবার দিবাগত রাত ১টায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানাধীন ৬নং বড়লেখা সদর ইউনিয়নের অন্তর্গত ৭নং ওয়ার্ড এর কেছরীগুল এলাকা থেকে মোঃ কলিম উদ্দিন (৪৬)কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,রাতে কলিম উদ্দিনের বাড়ীতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে কৌশলে আটক করে গাঁজা ক্রয়-বিক্রয়ের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে তার বসত ঘরের সামনে খরের নীচে একটি কালো রঙের পলিথিন ব্যাগে ১ কেজি গাঁজা রক্ষিত রয়েছে এবং উপস্থিত স্বাক্ষীগনের সম্মুখে তা নিজ হাতে বের করে দেয়।

গ্রেফতারকৃত কলিম উদ্দিন বড়লেখা উপজেলার কেছরীগুল গ্রামের মৃত মোশারফ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Development by: webnewsdesign.com