মোরেলগঞ্জে আওয়ামীলগ নেতার বাড়ীতে ক্ষরের গাধায় আগুন

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ | ৮:২৯ অপরাহ্ণ

মোরেলগঞ্জে আওয়ামীলগ নেতার বাড়ীতে ক্ষরের গাধায় আগুন
apps

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনীয়া ইউনিয়নের চর-হোগলাবুনীয়া গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাকের বাড়ীতে দুর্বৃত্তরা রাতের আধারে ৩ টি ক্ষরের গাধায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। হোগলাবুনীয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. হেমায়েত হাওলাদারের বাড়ীতে গত রোববার গভীর রাতে একদল দুর্বৃত্তরা ৩ টি ক্ষরের গাধায় আগুন দেয়। আগুনে ৩ টি ক্ষরের গাধা ও পাশে থাকা একটি গরুর ঘড় পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে মো. হেমায়েত হোসেন হাওলাদার জানান, সোববার ফজরের আজানের পরে বাইরে নেমে তিনি আগুন দেখে ডাক চিৎকারদেন। এসময় স্থানীয় লোকজন এসে ক্ষরের গাধা পুড়তে দেখেন।

তিনি বলেন, গত ২০১৭ সনের ইউপি নির্বাচনের একমাস পড়ে রাতের আধারে দুর্বত্তরা তার ২ টি ক্ষরের গাধায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সে সময় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রচার প্রচারনা চালিয়ে ছিলেন। তিনি নির্বাচনে মনোনয়ন নাপাওয়ায় তিনি মনোনয়ন পাওয়া নৌকা মার্কার প্রার্থী মো. আকরামুজ্জামানের পক্ষে কাজ করছেন। এ ঘটনায় মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Development by: webnewsdesign.com