বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১১নং বহরবুনিয়া ইউনিয়নে নির্বাচনী জের হিসেবে বসতবাড়িতে হামলা,ভাংচুর , লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে ইউনিয়নের ২ নং ওয়ার্ডে একই রাতে পৃথক পৃথক ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সরেজমিনে জানাগেছে, সাবেক মেম্বর বিপেন কমল মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হারুন অর রশিদ আপেল প্রতিক নিয়ে মেম্বর পদে ২ নং ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ গ্রহন করেন। এ নির্বাচনী জের ধরে প্রতিবেশী একই ওয়ার্ডের সিলিং ফ্যান প্রতিকের প্রার্থী হেমায়েত হাওলাদারের নেতৃত্বে সশস্ত্র দুর্বৃত্তরা রাত সাড়ে ৮ টার দিকে হারুন অর-রশিদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে আলমারা ও সুকেজ ভেঙ্গে নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকার ও ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
মেম্বর প্রার্থী হারুন অর-রশিদ, ব্যবসায়ী সাইদুর রহমান, জাকিরের মা চন্দ্রভানু বেগমসহ এলাকাবাসি জানান, হেমায়েত হাওলাদারের নেতৃত্বে ২০-৩০ টি মোটর সাইকেল এসব সন্ত্রাসীরা এসে দা, চাইনিজ কুড়াল, রামদা নিয়ে এ সহিসংসতার ঘটনা ঘটায়। এদিকে এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ করেছে এলাকাবাসী।
থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাবেক ইউপি সদস্য হারুন অর-রশিদ, হেমায়েত হাওলাদার পরস্পর আত্মীয় প্রতিবেশি। দু’জনইনির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছে।
Development by: webnewsdesign.com