মেডিকেল বর্জ্যে মারাত্মক ঝুঁকিতে দেশ:দুই সিটি মেয়রের ক্ষোভ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ | ৮:৫৮ অপরাহ্ণ

মেডিকেল বর্জ্যে মারাত্মক ঝুঁকিতে দেশ:দুই সিটি মেয়রের ক্ষোভ
apps

প্রতিদিন ৬৭ টন বর্জ্য তৈরি হচ্ছে সারা দেশে, এর মধ্যে ১২ টন বেশি ঝুঁকিপূর্ণ। এ চিত্র করোনা পরিস্থিতি আসার আগে। তবে এর সাথে নতুন করে যোগ হয়েছে প্রতি মাসে ১৪ হাজার টন করোনা চিকিৎসায় ব্যবহার করা মার্স, পিপিই সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী। যার মধ্যে শুধু রাজধানীতেই উৎপন্ন হচ্ছে ৪ হাজার টন। এসব বর্জ্যর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় সভা হয় সচিবালয়ে।

জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পরিত্যক্ত চিকিৎসা সামগ্রী হাসপাতালগুলোর নিজেদেরই ধ্বংস করার কথা। কিন্তু অনেক সরকারি হাসপাতাল সে নিয়ম মানছে না বলে অভিযোগ ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের।

আর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের আক্ষেপ, সিটির মধ্যে হাসাপাতাল নির্মাণে কর্পোরেশনের ছাড়পত্রের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না।

মেডিকেল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না করলে দোষিদের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাগিদ দেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

Development by: webnewsdesign.com