সারা বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। মৃত্যুকালে তার সয়স হয়েছিল ৬০ বছর।
বুধবার (২৫ নভেম্বর) নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তী। কয়েকদিন আগেই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন।
নিজ বাড়িতে বুধবার স্থানীয় সময় বিকেলে হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় ম্যারাডোনার। এ সময় তীব্র যন্ত্রনার কারণে পাশে উপস্থিত থাকা এক প্রতিবেশিকে শেষবারের মত শুধু বলতে পেরেছিলেন, ‘আমি খুব অসুস্থ অনুভব করছি’। এটাই ছিল ম্যারাডোনার মুখ থেকে বের হওয়া জীবনের শেষ কথা।
এরপর আর হাসপাতালে নেওয়ার মতো সুযোগ ছিলো না। মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৯৮৬ বিশ্বকাপ বিজয়ী এই কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনা।
Development by: webnewsdesign.com