মুন্সীগঞ্জে প্রতারক সাহেদের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ | ২:০২ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে প্রতারক সাহেদের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা
apps

মুন্সীগঞ্জ আদালতে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে।

রোববার মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৪ এ মো. হুমায়ুন কবির নামে এক বালু ব্যবাসায়ী মামলাটি দায়ের করেন।

সোমবার রাতে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল চন্দ্র মল্লিক জানান, হুমায়ুনের কাছ থেকে ১২ লাখ ৫৭ হাজার ৮১৬ টাকার বালু কিনে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা দেন সাহেদ। পরে সাহেদের নিজের নামে ৩ লাখ টাকার দুইটি চেক হুমায়ুনকে দেন এবং পরে বাকি টাকা পরিশোধ করবেন বলে জানান।

নিখিল আরও বলেন, “পরে হুমায়ূন টাকা উত্তোলনের জন্য চেক দুইটি ব্যাংকে জমা দিলে, অ্যাকাউন্টে টাকা না থাকায় তা ডিসঅনার করে ফেরত দেওয়া হয়। তারপর উকিল নোটিশ দিলেও আসামি টাকা ফেরত না দিলে রোববার আদালতে চেক জালিয়াতির মামলা রুজু করা হয়।”

আদালতের বিচারক আরফাতুল রাকিব মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানার আদশ দেন সাহেদের বিরুদ্ধে।

Development by: webnewsdesign.com