মুজিববর্ষ উপলক্ষ্যে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ৩:২৪ অপরাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষ্যে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
apps

মুজিববর্ষ উপলক্ষ্যে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা স্টেডিয়াম চত্ত্বরে জেলা প্রশাসনের সহযোগিতায় ও কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আতাউর রহমার বিপ্লব, সাংবাদিক আব্দুল খালেক ফারুক, মিজানুর রহমান মিন্টু, আব্দুল ওয়াহেদ, এবি সিদ্দিক, নাজমুল হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিতরণ শেষে প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু বলেন, মুজিববর্ষে মানুষজন যাতে শীতে কষ্ট না পায় এজন্য শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com