শত মুজিববর্ষ উপলক্ষে শাহমখদুম ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিগোগিতা অনষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টা থেকে শাহমখদুম ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এ চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করেন শাহমখদুম শাহমখদুম ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ে’র কর্তৃপক্ষ।
এ প্রতিযোাগীতায় বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্র-ছাত্রীরা তিনটি বিভাগে (ক খ গ) বিভক্ত হয়ে প্রায় দুই শত ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। প্রথম ‘ক’ বিভাগ পরিক্ষা শুরু হয় বেলা ৩ ঘটিকায়। শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এ বিভাগে প্রতিযোগীতার বিষয় ছিল উন্মুক্ত। দ্বিতীয় ধাপে পরিক্ষা শুরু হয় বিকাল ৪ ঘটিকায় এ ধাপে ‘খ’ বিভাগ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এবং ‘গ’ বিভাগ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। ‘খ’ এবং ‘গ’ বিভাগের প্রতিযোগীতার বিষয় ছিল যথাক্রমে ‘ভাষা আন্দোলন’ এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। ‘ক’ বিভাগ থেকে যথাক্রমে অরিন প্রথম, ইন্দ্রশিশ শোভন দ্বিতীয় ও ইসা তৃতীয় স্থান অধিকার করে।
‘খ’ বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে আইমান হাবিব, দ্বিতীয় আবির হোসেন এবং তৃতীয় স্থান মোঃ গোলাম সাকলাইন।
‘গ’ বিভাগ থেকে প্রথম স্থান ফারিহা আবিদা সুলতানা, দ্বিতীয় স্থান নাফিসা তানজিম এবং তৃতীয় স্থান অধিকার করে মেহজাবিন তামান্না।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঃ মজিদ। অনুুষ্ঠাটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক তাসনিম তামান্না।
অনুষ্ঠানের শেষে শাহমখদুম ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের চেয়াম্যান প্রধান অতিথি বি.এম শামশুল হক বিজয়ীদের পুরুস্কার তুলে দেন। এছাড়াও পরিক্ষায় অংশ গ্রহনকারীদের প্রত্যেক প্রতিযোগীকে শান্তনা মুুলক পুরুস্কার দেওয়া হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ড.এ.এইচ.এম তাহমিদুুর রহমান, ড. মোঃ মুমাবুল কবির,, আসফিয়া রাকা, আসফাক সালেহীন, সুসরাত, ইম, ও সাবরিন নাহার বিচাক দায়িত্ব পালন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলে বিশেষ অতিথি ড. এএইচএম তাহমিদুর রহমান, আরো উপস্থিত ছিলেন এ বিএম শাকেরুজ্জামান, মোঃ ওবাইদুল্লাহ, মোঃ ইউনুস, আতিকুল ইসলাম আতিক এবং অভিভাবক বৃন্দ।
Development by: webnewsdesign.com