ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মুজিববর্ষে বড় আকর্ষণ এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০   ৩৪৮ বার পঠিত
মুজিববর্ষে বড় আকর্ষণ এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ সূচি চূড়ান্ত

নানান আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি পালিত হবে। ক্রীড়া অঙ্গনেও রাখা হয়েছে শত আয়োজন। এর মধ্যে বড় আকর্ষণ এশিয়া একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের টি-২০ ম্যাচ। বিসিবি ওই ম্যাচের সূচি চূড়ান্ত করেছে।বিসিবি আগামী ১৮ ও ২১ মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি আয়োজনের কথা জানায়। শনিবার আসলো তার চূড়ান্ত ঘোষণা। আগামী মাসের ১৮ তারিখে প্রথম এবং ২১ তারিখে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। সময় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরী বলেন,মার্চের ১৮ ও ২১ তারিখ শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ দুটি আয়োজন করা হচ্ছে। এশিয়ার বোর্ডগুলোকে ক্রিকেটাররা ফ্রি থাকলে তাদের খেলার জন্য পাঠানোর কথা বলা হয়েছে।এশিয়া একাদশে খেলার জন্য ভারতের পাঁচজন ক্রিকেটার চাওয়া হয়েছে। তবে কারা খেলবেন তা এখনও নিশ্চিত হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা এর আগে জানিয়েছেন, তারা বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচের জন্য পাঁচজন ক্রিকেটার দেবেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa