মিরপুর ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

শুক্রবার, ০২ এপ্রিল ২০২১ | ৩:১৬ অপরাহ্ণ

মিরপুর ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা
apps

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংক্রমণ রোধে শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

Development by: webnewsdesign.com