মায়ের ওপর অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৫৪ অপরাহ্ণ

মায়ের ওপর অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা
apps

যশোরের চৌগাছায় মায়ের ওপর অভিমান করে গলায় রশি দিয়ে সুমাইয়া রহমান খুকু নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে।
চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী খুকু উপজেলার টেঙ্গুরপুর গ্রামের হাজী লুৎফর রহমানের মেয়ে।

পারিবারিক বিষয় নিয়ে নিহতের মা শুক্রবার রাতে খুকুকে বকাঝকা করেন। এরপর রাতে সে ঘুমাতে যায়। রাতেই ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

 

পরে শনিবার বেলা ১১ টার দিকে নিজের শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে উদ্ধার করে চৌগাছা উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

Development by: webnewsdesign.com