মাস্ক পড়া নিশ্চিতে কুড়িগ্রাম পুলিশের প্রচারণামূলক কর্মসূচী

সোমবার, ২২ মার্চ ২০২১ | ১২:০৫ অপরাহ্ণ

মাস্ক পড়া নিশ্চিতে কুড়িগ্রাম পুলিশের প্রচারণামূলক কর্মসূচী
apps

নতুন করে দেশব্যাপী বিশ্ব মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাস আবারও বেড়ে যাওয়ায় সাধারণ মানুষদের মাস্ক পড়া নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলা পুলিশ প্রচার অভিযান শুরু করেছে।

রোববার দুপুরে এ উপলক্ষে শহরের শাপলা চত্ত্বরে “মাস্ক পড়ুন সেবা নিন” এই প্রতিপাদ্যে পুলিশ সদস্যরা দাড়িয়ে ২ ঘন্টাব্যাপী প্রচারণা চালিয়ে মাস্ক বিতরণ করেন।

এসময় কর্মসূচীতে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার প্রমুখ।

পরে পুলিশ সুপারের নেতৃত্বে একটি র‌্যালী শাপলা চত্ত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিন শেষে শহরের কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেও মাস্ক পড়া নিশ্চিত করতে সচেতনা মুলক প্রচারণা চালানো হয়।

Development by: webnewsdesign.com