ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মালদ্বীপে সারা

বিনোদন ডেস্ক
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   ৩১২ বার পঠিত
মালদ্বীপে সারা

সাইফ আলি খানের একমাত্র মেয়ে সারা আলি খান। ২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ দিয়ে অভিষেক হওয়ার পর থেকেই তিনি লাইমলাইটে। একই বছর রণবীর সিংয়ের বিপরীতে ‘সিম্বা’ করে তো রাতারাতি তারকাখ্যাতিই পেয়ে যান। বর্তমানে সারার হাতে রয়েছে আরও এক জোড়া ছবির কাজ।

দুই ছবির কাজের ফাঁকে সম্প্রতি মা অমৃতা সিং এবং ছোট ভাই ইব্রাহিম আলি খানকে নিয়ে ছুটি কাটাতে নায়িকা উড়ে গেছেন মালদ্বীপে। তিনজনে মিলে সেখান থেকে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানান। মালদ্বীপে তারা ঘুরে বেড়াচ্ছেন ইচ্ছেমতো। রবিবার তারই কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ২৪ বছর বয়সী সারা।

অভিনেত্রীর সেসব ছবি শেয়ার হতেই ঝড় তুলেছে নেটিজেনদের মনে। কারণ বিকিনি পরা নানা মুডের ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সারা। ক্যাপশনে হিন্দিতে লিখেছেন, ‘সমুন্দর মে নাহাকে।’ নায়িকার এই ছবিগুলো তুলে দিয়েছেন তার মা অমৃতা সিং। ছবিতে সেই ক্রেডিটও দেয়া রয়েছে।

একটি ছবিতে দেখা যাচ্ছে, ছোট ভাই ইব্রাহিম আলি খানের পিঠে মাথা রেখে সুইমিংপুলে ভাসছেন সারা। ক্যাপশনে লিখেছেন, ‘আমি সবসময় তোমার পিঠের দিকে।’ কয়েকদিন আগেও ভাইয়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে সারা লিখেছিলেন, When feeling blue isn’t a bad thing। ভাই-বোনের সে ছবি মুগ্ধ করেছিল নেটিজেনদের।

কাজের ক্ষেত্রে ২০১৯ সালে সারার কোনো ছবি মুক্তি না পেলেও আসছে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে নায়িকার ‘লাভ আজ কাল’ ছবিটি। এটিতে তার নায়ক কার্তিক আরিয়ান এবং পরিচালক ইমতিয়াজ আলি। এর পরই আগামী ১ মে মুক্তি পাবে ‘কলি নাম্বার ওয়ান’-এর রিমেক। সেখানে সারার নায়ক বরুণ ধাওয়ান। পরিচালক বরুণের বাবা ডেভিড ধাওয়ান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa