মাধবপুরে ফেনসিডিল ও গাঁজাসহ ব্যবসায়ী আটক

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ | ৬:২৬ অপরাহ্ণ

মাধবপুরে ফেনসিডিল ও গাঁজাসহ ব্যবসায়ী আটক
apps

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গোপন সূত্রে খবর পেয়ে আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে মাধবপুর থানার এসআই জহিরুল ইসলাম এবং এএস আই বিল্লাল হোসেন ও এসআই এনামুল অভিযান চালিয়ে ওই গ্রামের তালেব হোসেনের পুত্র রমজান (৩৮) এর বসতঘর থেকে ৯৫ বোতল ফেনসিডিল ৮ কেজি ভারতীয় গাজাঁ উদ্ধার করা হয়।

রমজানকে আটক করলেও অপর ২ মাদক ব্যবাসয়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত ও পলাতকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

Development by: webnewsdesign.com