মাধবপুরে গণপিটুনিতে গরু চোর নিহতের ঘটনায় ৬শ জনের বিরুদ্ধে মামলা

বুধবার, ০৭ অক্টোবর ২০২০ | ১০:৩০ অপরাহ্ণ

মাধবপুরে গণপিটুনিতে গরু চোর নিহতের ঘটনায় ৬শ জনের বিরুদ্ধে মামলা
apps

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে গরু চুরি করে গিয়ে গন পিটুনিতে মাছুম মিয়া নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ছয়শত জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক পার্থ রঞ্জন চক্রবর্তী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। স্থানীয় এলাকাবাসী জানান গত কয়েক দিন ধরে এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এতে গ্রামের লোকজন আতংকে ও নির্ঘুমে রাত কাটাচ্ছে।

ঘটনার দিন মাছুম সহ কয়েকজন সংঘবদ্ধ চোরারা গুরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়। এতে উত্তেজিত জনতা গণধোলাই দিলে মাছুম গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তির করে । চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাওয়া পথে মাছুমের মৃত্যু হয়। মাছুম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব ইটোখোলা গ্রামের বাসিন্দা। স্থানীয় এলাকাবাসী জানান সে একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল।

ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এস আই) পার্থ রঞ্জন চক্রবর্তী বলেন মাছুম গরু চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়। পুলিশ থাকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে । তার অবস্থা অবনতি দেখে সিলেট ওসমানীতে প্রেরন করে সিলেট নেওয়া পথে সে মারা যায়।

Development by: webnewsdesign.com