খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা ওমর আলীর উপর হামলার প্রতিবাদে দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঘন্টাব্যপী মানববন্ধন করেছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাটিরাঙ্গা পৌর উপজেলা শাখা। পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে অনুষ্টিত হয় মানববন্ধন।
কর্মসূচীর সঙ্গে সহমত পোষন করে মানববন্ধন অংশ নেয় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তার ববি। এসময় উপজেলা ও পৌর এলাকা থেকে আগত বিভিন্ন মুক্তিযোদ্ধার সন্তান, কমান্ডের প্রায় শতাধিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।
সমবার সকালে মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা চত্বরে মুক্তিযোদ্ধা সন্তান মোঃ হাছানের সন্জালনায় মানববন্ধন বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার (সাবেক) বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ হাওলাদার, পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ হরুন, মাটিরাঙ্গা ইপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তরা, দেশব্যপী মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উপর চলমান হামলাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবী জানান। তারা আরো বলেন, সফল রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ সরকারের নানামূখী উন্নয়নমূলক কর্মকান্ডে ইর্যান্বিত হয়ে দেশবিরোধী যড়যন্ত্রকারীরা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে এহেন ঘৃন্য ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছ।
Development by: webnewsdesign.com