চট্রগ্রামের আনোয়ারায় মাছ পরিবহন করা একটি গাড়িতে ইয়াবা পাচারকালে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জালাল উদ্দিন (৩৫) রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা গ্রামের পেয়ারু বাপের বাড়ির আব্দুল ছামাদের ছেলে।
আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার উপজেলার বারশত ইউনিয়নের কালি বাড়ি এলাকা থেকে জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এএসআই রেজাউল আরো বলেন, পুলিশের চোখ ফাঁকি দিতে মাছ পরিবহন করা মাহিন্দ্র ট্রলি গাড়িতে করে মাদক কারবারি জালাল ইয়াবা নিয়ে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। আনোয়ারা থানার পরিদর্শক তদন্ত এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ইয়াবাসহ গ্রেফতার জালালকে মাদক আইনে গ্রেফতার দেখিয়ে শক্রবার আদালতে পাঠানো হবে। মাদক পাচারে ব্যবহার করা গাড়িটি জব্দ করা হয়েছে।
Development by: webnewsdesign.com