মাগুরায় দুই বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ | ৫:১০ অপরাহ্ণ

মাগুরায় দুই বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
apps

মাগুরার মঘিরঢাল এলাকায় দুইটি বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪০ জন।

শুক্রবার পৌনে ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, মঘিরঢাল এলাকাতে দুই বাস ও এক মাইক্রোবাসের সংঘর্ষে তিন জন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ‌্যা আরও বাড়তে পারে।

Development by: webnewsdesign.com