মুন্সীগঞ্জের পদ্মা পাড়ের মাওয়া মাছের আড়তে হাঁকডাকে বিক্রি হচ্ছে ইলিশ। পদ্মার তাজা ইলিশ ছাড়াও নানা প্রজাতির দেশীয় মাছের সমারোহ এখানে। ফজরের আজানের পরই বেচাকেনা শুরু হয়ে যায়। টনে টনে মাছ বিক্রি হয় এখানে। শনিবার চাহিদা বেশি থাকায় ইলিশের দাম কেজিতে ২০০ টাকা বেড়ে গেছে।
হাঁকডাকে এভাবেই বিক্রি হচ্ছে মাছ। ফরমালিনমুক্ত এবং পদ্মার তাজা ইলিশসহ হরেক রকমের মাছের সমারোহ এখানে। খুচরা ক্রেতা ছাড়াও রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে সৌখিন ক্রেতারা আসেন এখানে।
বিক্রেতারা জানান, মাছের দাম গতকাল থেকে আজকে একটু বেশি। ইলিশ কেজিতে ৯০০ টাকা বিক্রি হচ্ছে, দেড় কেজি ওজনে ইলিশ বিক্রি হচ্ছে ১০০০ টাকা।
৫২ শতাংশ জমির ওপরে ২৯টি আড়ত রয়েছে। ১৫০ জন দোকানি মাছ বিক্রি করেন এখানে। মাত্র দুই ঘণ্টার এই বাজারে ২ টনেরও বেশি ইলিশ বিক্রি হয়।
মুন্সীগঞ্জ মাওয়া মৎস্য আড়তের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, এ বাজারটি অনেক পুরাতন। এ মৎস্য আড়তে আরও একবিঘা জমি দেয়া হয়; তাহলে ব্যবসা খুবই ভালো হতো।
প্রতি কেজি ইলিশ ৯০০ থেকে হাজার, রিটা ৭০০ থেকে ৮০০, শিং ২০০ থেকে ২৫০, কৈ ১৩০ থেকে ১৪০, কাচকি ২০০ থেকে ২৫০, গুলশা টেংরা ৭৫০, পাবদা ২৫০ থেকে ২৮০, চিতল ৬০০, পাংগাস ও আইড় ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মা ইলিশ রক্ষায় আগামী ১৪ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছেন সরকার।
Development by: webnewsdesign.com