ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মাংস বেশি খেলে বড় ছক্কা হাঁকানো যায়!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০   ৩২১ বার পঠিত
মাংস বেশি খেলে বড় ছক্কা হাঁকানো যায়!

প্রায়ই শোনা যায়, বড় বড় ছক্কা হাঁকানোর যে শারীরিক সামর্থ্য, সেটিতে ঘাটতি রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। যে কারণে ক্যারিবীয়দের মতো বড় বড় ছক্কা হাঁকানোর ব্যাটসম্যান পাওয়া যায় না বাংলাদেশে। যদিও ছোটখাটো গড়ন নিয়েই মুশফিকুর রহীম বোলারদের তুলোধুনো করে থাকেন অবলীলায়।

তবু বেশিরভাগ দেশি ক্রিকেটারই সংবাদ সম্মেলন বা বিভিন্ন সাক্ষাৎকারে অনেকবারই বলেছেন, ক্যারিবীয়দের মতো শারীরিক গড়ন বা সামর্থ্য নেই বলেই, তাদের মতো ধুমধারাক্কা ব্যাটিংয়ে সমস্যা হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের। এ সমস্যার অভিনব এক সমাধান দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ক্যামেরন ডেলপোর্ট।

চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলছেন ৩০ বছর বয়সী ডেলপোর্ট। বিশ্বব্যাপী নানান ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াম বছরজুড়ে। সে অভিজ্ঞতা থেকেই তিনি বাংলাদেশি ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন বেশি বেশি মাংস খেতে। তাহলে বেশি বেশি ছক্কা হাঁকানো সম্ভব বলে মনে করেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে ডেলপোর্ট বলেন, ‘বেশি বেশি মাংস খেতে হবে (বড় বড় ছক্কা হাঁকানোর জন্য)।’ একইসঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের ফিটনেসের ব্যাপারে তিনি বলেন, ‘আমি মনে করি, তোমাদের (বাংলাদেশিদের) বেড়ে ওঠাটাই এমন।’

ফিটনেসের উন্নতির জন্য দেয়া পরামর্শে ডেলপোর্ট বলেন, ‘আমি মনে করি কঠোর পরিশ্রম করার জন্য ডেডিকেশনের পাশাপাশি ফিটনেসও জরুরী। আপনাকে কঠোর পরিশ্রম এবং অনুশীলন করতে হবে। তাহলে ভালো ফলাফল পেতে পারবেন।’

বয়সের কাঁটা ৩০ ছুঁয়ে ফেললেও আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি ডেলপোর্টের। তবে এরই মধ্যে বিভিন্ন লিগে খেলে ২২৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। হাঁকিয়েছেন ৫টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরি, ১৪০ স্ট্রাইকরেটে করেছেন ৫৩৭৩ রান।

পুরো ক্যারিয়ার জুড়েই ঝুঁকিপূর্ণ শট খেলে রান করেছেন জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট খেলা শুরুর পর থেকে পুরো ক্যারিয়ার জুড়েই ঝুঁকিপূর্ণ শট খেলেছি আমি। আমি সবসময় শক্তি দিয়ে মারার চেষ্টা করি এবং আক্রমণাত্মক থাকি। এটা হয়তো ব্যাটিংয়ের সঠিক নিয়ম নয়। তবে আমি নিজেকে বদলাবো না।’

চলতি বিপিএলে এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলেছেন ডেলপোর্ট। কিন্তু সে অর্থে বড় কিছু করতে পারেননি। এক ম্যাচে ৬৩ রানের ঝড়ো ইনিংস ছাড়া বাকি ৭ ইনিংসে তার মোট সংগ্রহ মাত্র ৯৭। সবমিলিয়ে ৮ ম্যাচে ২০ গড়ে ১৬০ রান করেছেন ডেলপোর্ট।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa