চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নবকলস মহল্লায় অগ্নিকাণ্ডে হতদরিদ্রের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর রাত ২ টা ৩০ মিনিটে মতলব আদর্শ স্কুলের পাশে হোসেন মুন্সীর দোকানে অগ্নিকান্ডটি ঘটে। অগ্নিকান্ডে হোসেন মুন্সীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন দোকান ফ্রীজ সহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসী ও মতলব ফায়ার স্টেশন এর তৎপরতায় রাত ৩ টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।
হত দরিদ্র হোসেন মুন্সি প্রতিনিধিকে বলেন, আমি গরিব অসহায় মানুষ। আমার কোন কিছুই নাই। এই দোকান টি আমার উপার্জনের মাধ্যম ছিলো। এই দোকান দিয়ে আমার সংসার চলে। এখন আল্লায় আমার দোকান টাও পুড়িয়ে দিলো। এখন আমি কিভাবে বাঁচবো। আল্লায় আমাকে নিয়ে যাইতো।
মতলবের প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবান সকলের কাছে ক্ষতিগ্রস্ত পরিবার সহযোগিতা ও সাহায্য চেয়েছেন।
Development by: webnewsdesign.com