ভোলা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা। ভোলায় করোনাকালীন সময়ে পুলিশের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। দায়িত্ব সুষ্ট ও সুন্দর ভাবে পালন করার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে শরীর ও মন সুস্থ রাখার প্রতি বিশেষ ভাবে গুরুত্বরোপ করে।
ছবিতে ভোলার অসহায় মানুষের আশ্রয়স্থল যোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। উদ্বোধনী বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের সরকারী দায়িত্ব সুষ্ট ও সুন্দর ভাবে পালনের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে শরীর ও মন কে সুস্থ রাখার প্রতি বিশেষ ভাবে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির হোসেন, সকল থানার অফিসার ইনচার্জ গন, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও সাধারন সম্পাদক সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ০৪ (চারটি) দল (লাল দল, নীল দল , সবুজ দল ও হলুদ দল) অংশগ্রহন করেন। উদ্বোধনী খেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ এর লাল দল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক এর নীল দলের বিপক্ষে ০২-০০ গোলে বিজয়ী হন।
Development by: webnewsdesign.com