ভোলায় ইউপি সদস্যের ছেলে মাদকসহ আটক

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | ২:৩৬ অপরাহ্ণ

ভোলায় ইউপি সদস্যের ছেলে মাদকসহ আটক
apps

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও হুমায়ূন ফরিদের ছেলে মো. লোকমান হোসেন সোহাগকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

রবিবার (১৮ অক্টোবর) রাতে ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সোহাগের নামে সদর থানায় দেড় বছরের সাজা ওয়ারেন্ট মুলতবী রয়েছে বলেও নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি শহিদুল ইসলাম।

আটকের বিষয়টি নিশ্চিত করে শহিদুল ইসলাম আরও জানান, আটক করার সময় তাঁর কাছ থেকে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এবং রবিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Development by: webnewsdesign.com