ভোলার লালমোহনে হোটেলে গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ড

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ২:১৯ অপরাহ্ণ

ভোলার লালমোহনে হোটেলে গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ড
apps

ভোলার লালমোহন সদর রোডে অবস্থিত মুসলিম হোটেলে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ডে ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার বিকে ৫ টারদিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, লালমোহন সদর রোডে অবস্থিত কয়েকটি হোটেল মালিক জন সাধারণের হাটার রাস্তা বন্ধ করে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে আসছে।

তাদের অব্যবস্থাপনার কারণে লালমোহন পৌর শহরের ব্যবসায়ীরা আতংকে আছে। যে কোন সময় বড় এধরণের দূর্ঘটনা ঘটতে পারে। এতে ব্যবসায়ীদের বড় এধরণের ক্ষতি হবে। পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে ব্যবসায়ীরা বলেন, সদর রোডটি পরিস্কার পরিচ্ছন্ন রাখা পৌর কর্তৃপক্ষের দায়িত্ব।

Development by: webnewsdesign.com