ভূরুঙ্গামারীতে ধানের শীষ প্রতীক এর পক্ষে প্রচারণায় যুব দলের মত বিনিময় সভা

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ | ৩:৩৭ অপরাহ্ণ

ভূরুঙ্গামারীতে ধানের শীষ প্রতীক এর পক্ষে প্রচারণায় যুব দলের মত বিনিময় সভা
apps

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুড়িগ্রাম ১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান (রানা) পক্ষে প্রচারণার যুবদল নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গতিশীল করার লক্ষ্যে গত ২৮ জানুয়ারী বুধবার মত বিনিময় সভা করেছেন ভূরুঙ্গামারী উপজেলা যুবদল।

মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ সাইদুর রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।বিশেষ অতিথি ছিলেন মোঃ নাদিম আহমেদ, সাধারণ সম্পাদক, জেলা যুবদল, কুড়িগ্রাম। মোঃ আব্দুল মোমেন, সহ-সভাপতি, জেলা যুবদল, কুড়িগ্রাম। মোঃ নুর খালেক ময়না, সহ-সাংগাঠনিক সম্পাদক, জেলা যুবদল, কুড়িগ্রাম। মোঃ রাকিবুল ইসলাম বকসী (রকি), যুগ্ম-আহ্বায়ক, সদর উপজেলা যুবদল, কুড়িগ্রাম।সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম শান্ত, আহ্বায়ক, ভূরুঙ্গামারী উপজেলা যুবদল।

সঞ্চালনায় ছিলেন আবদুল্লাহ আল মামুন বাবু, সদস্য সচিব, ভুরুঙ্গামারী উপজেলা যুবদল।

এ সময় বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কুড়িগ্রাম এর নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রমকে আরও বেগবান করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন। সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে জনসম্পৃক্ত প্রচারণা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

Development by: webnewsdesign.com