ক্যানসারে আক্রান্ত বাবার কথা জিজ্ঞেস করতেই! অসুস্থ বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে শিশুদুটি চোখের পানি ছেরে দেয়।এই চোখের পানি বলে দেয় বাবা কত প্রিয়।শিশু দুটির বাবার নাম আল মামুন।মামুনের দুটি ফুট ফুটে শিশু সন্তান রয়েছে।মামুনের অবুঝ দুই শিশু সন্তান.. তার অসুস্থ বাবাকে বাঁচাতে সচ্ছল ব্যাক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
ভূরুঙ্গামারীতে একটি দরিদ্র পরিবারের উপর নেমে এসেছে কঠিন বিপদ। অসহায় আল মামুন তার (squamous ccll carcinoma) ক্যানসার আক্রান্ত হওয়ায় তার ছোটো ছোটো দুই শিশু সন্তান তার বাবকে বাঁচাতে দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন। আল মামুন এবং তার স্ত্রী এক সময় করতেন ঢাকায় গার্মেন্টস চাকুরী।মরণ ব্যাধি ক্যান্সার মুখের ভিতরে বাসা বাধলে গার্মেন্টস চাকুরী করা অসাধ্য হয়ে পড়ে।
এদিকে অপারেশন করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন তাই চাকরি ছেরে নিজ এলাকায় চলে আসে। কিন্তু তাদের যে জমানো টাকা সে টাকাসহ আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবার সহযোগিতা নিয়ে ১ বছর আগে একটি অপারেশন করে।অপারেশনের পর কিছুদিন সুস্থ থাকলেও নিয়তির কি খেলা এখন আবারো আরেকটি অপারেশন না করলে তার বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে এবং তার ছেলে মেয়ের ভবিষ্যৎ বিলীন হয়ে যাবে।আল মামুন জানান, তার প্রথম অপারেশনে প্রায় ৮ লক্ষ টাকা শেষ হয়েগেছে।এখন আবারো অপারেশন করতে হবে যা তাদের পক্ষে টাকা জোগাড় করা আর সম্ভব নয়। তিনি দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন, “আমাকে বাঁচাতে সাহায্য করুন। আপনাদের একটুখানি সহায়তাই আমাকে নতুন জীবন দিতে পারে।”আর আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জল হয়ে উঠতে পারে।
এই মরণব্যাধিক ক্যান্সার আক্রান্ত মামুনের বাড়ি ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাম গ্রামে,
আপনার সহযোগিতা এই পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে আসতে পারে।
Development by: webnewsdesign.com