ভূরুঙ্গামারীতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার শুভ উদ্বোধন

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ | ১১:২২ পূর্বাহ্ণ

ভূরুঙ্গামারীতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার শুভ উদ্বোধন
apps

গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা। কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর দেখা যায় না। তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে ভূরুঙ্গামারীতে উদ্বোধন হয়ে গেল হা-ডু-ডু প্রতিযোগিতা।

বুধবার (৫ নভেম্বর)  রাত ৮:৩০ মিনিটে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা তিলাই ইউনিয়নে উদ্বোধন হয় উক্ত হা-ডু-ডু প্রতিযোগিতা।

এই জাতীয় খেলা হা ডু ডু উদ্বোধন করা হয়েছে।এই খেলায় প্রথম বিজয়ী দল পাবেন মোটরসাইকেল, দ্বিতীয় বিজয়ী পাবেন গরু ও তৃতীয় পুরষ্কার রয়েছে ছাগল। এই খেলায় যে দলগুলো অংশগ্রহণ করবেন সেই দলগুলো হলো ভুরুঙ্গামারী বাস টার্মিনাল, কাল জানি ঘাটপার, মেডিকেল মোড়, বাঁশজানি, থানাঘাটসহ আরও কয়েকটি দল। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ভুরুঙ্গামারী বাস টার্মিনাল ভার্সেস ২, কাল জানি ঘাটপার ০ ফলাফল।

হা-ডু-ডু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ,  সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তিলাই ইউনিয়ন শাখা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তিলাই ইউনিয়ন।

সভাপতি জনাব মোঃ আনিসুর রহমান (আনিস) ইউপি সদস্য, ৭নং ওয়ার্ড ৩নং তিলাই ইউনিয়ন। খেলা দেখতে আশা প্রায় ৩ হাজর দর্শকসহ অনেক নেতৃবৃন্দ খেলা উপভোগ করেছেন।

উক্ত হা-ডু-ডু আয়োজন করেছেন সরকার পাড়া মাদ্রাসা মোড় যুব সমাজ, তিলাই ইউনিয়ন ভুরুঙ্গামারী।

Development by: webnewsdesign.com