বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা ও কটুক্তির প্রতিবাদে বাউফলে অনুষ্ঠিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধনে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা ও কটুক্তিকারিদের দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলায় কোন ফতোয়াবাজ, ধর্মব্যবসায়ি, ৭১’র পরাজিত শক্তি এবং নব্য রাজাকারের ঠাঁই হবেনা। মুসলিম বিশ্বের সকল দেশে বিভিন্ন ভাস্কর্য রয়েছে।
সেখানের ধর্মপ্রাণ মুসলিমরা ইতিহাস-ঐতিহ্যকে সম্মান করেন। বাংলাদেশে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছেন তারা মুলত: স্বাধীনতার পরাজিত শক্তি। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা বন্ধ করার হীন মানসিকতা নিয়ে জামাত বিএনপির মদদপুষ্ট কিছু ধর্ম ব্যবসায়ি দেশের মানুষকে বিভ্রান্ত করতে মাঠে নেমেছে। যেকোন মূল্যে তাদের এই চক্রান্ত প্রতিহত করা হবে। রবিবার (২৯ নভেম্বর) বেলা ১০ টায় বাউফল প্রেস ক্লাবের সামনে উপজেলা স্বেচ্চাসেবকলীগের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলা হয়।
বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হারুন অর রশিদ খাঁনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম সিকদারের সঞ্চালণায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগেরর সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনায়েত খাঁন ছানা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পটুয়াখালী জেলা ছাত্রলীগ সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ প্রমূখ। মানববন্ধনে কয়েকশত নেতাকর্মী অংশ নেন।
Development by: webnewsdesign.com