ভারত সফরে ট্রাম্পের খাদ্য তালিকায় যা থাকছে

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ৬:০৯ অপরাহ্ণ

ভারত সফরে ট্রাম্পের খাদ্য তালিকায় যা থাকছে
apps

খাবারের যে সব পদ মার্কিন প্রেসিডেন্টের বিশেষ পছন্দের, তার মধ্যে রয়েছে মিটলোফ। ভেড়ার মাংসের পদ এটি। প্রতি বছর তার জন্মদিনে ট্রাম্পের বোন নিজে হাতে বানিয়ে তাঁকে খাওয়ান। এ ছাড়া বিভিন্ন মাংসের স্টেক, কাঁকড়া, চিংড়ি, চেরি-ভ্যানিলা আইসক্রিম, চকলেট কেকও ভালবাসেন।

প্রতিদিনের সকালের নাস্তাতেও বার্গার খান তিনি। জানা গেছে, ভারত সফরকালে এসব মাংসের আইটেম পরিবেশনে কোনও ধরনের কার্পণ্য করবে না ভারত সরকার।

অথচ এর আগে দেখা গেছে, বিদেশী কোনও নেতা ভারতে এলে তাকে নিরামিশ দিয়ে আপ্যায়ণ করা হয়। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ কাজ করছে ভারতের কেন্দ্রীয় সরকার। মোদী নিজেও ধর্মীয় কারণে নিরামিশাসী।

কিন্তু ‘মাংসভোজী আমেরিকান’ ট্রাম্পের ক্ষেত্রে এই নীতি থেকে সরে আসলো তারা। অবশ্য এর আগে ভারত সফর করা মার্কিন প্রেসিডেন্টদের মেন্যুতেও ছিলো আমিষের আধিক্য।

২০০৬ সালে জর্জ বুশের সফরে পরিবেশন করা হয়েছিল, গলদা চিংড়ি, বিরিয়ানি আর ভারতীয় কারি। ২০১০ সালে আসেন বারাক ওবামা। রাষ্ট্রপতি ভবনের মেনুতে ছিলো তার বিশেষ আগ্রহের চিকেন শামি কাবাব, আচারি ফিশ টিক্কা, পিস্তা মুর্গ। ২০১৫ সালে আবারও সস্ত্রীক আসেন তিনি। রাষ্ট্রপতি ভবনের ভোজসভায় ছিল, সর্ষে দিয়ে মাছ আর কাশ্মীরের একটি মাংসের পদ ‘গুস্তাবা’।

Development by: webnewsdesign.com