ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ভারতে বাংলাদেশী থাকলে ফিরিয়ে আনা হবে : সিলেটে ড. মোমেন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯   ৩৪৯ বার পঠিত
ভারতে বাংলাদেশী থাকলে ফিরিয়ে আনা হবে : সিলেটে ড. মোমেন

ভারতে কোন অবৈধ বাংলাদেশী থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সিলেটে আখালিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ভারত এমন কিছু করবেনা যাতে বাংলাদেশে অশান্তি হয়। কারণ ভারত ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, সেখানে অশান্তি হলে বাংলাদেশে অশান্তি দেখা দেয়। তাই ভারত কথা দিয়েছে এমন কিছু করবেনা যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে সিলেট নগরীর আখালিয়ায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বাস্কেটবল গ্রাউন্ডে প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের হুইস্কি, ফেনসিডিল, বিয়ার, গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেট।

এ সময় বক্তব্য রাখেন বিজিবির উত্তর-পূর্ব রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, সিলেট সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিনসহ আরও অনেকে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa